জামালপুরের ইসলামপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ওসমান হারুনী, জামালপুর প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে জনতা মাঠ প্রাঙ্গণে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
স্কুল, কলেজের শিক্ষক ও কর্মচারীদের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, জামালপুর জেলা আইন কলেজের অধ্যক্ষ ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, অধ্যক্ষ আবদুল খালেক বিএসসি, জামালপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুজিবুর রহমান শাহজাহান, অধ্যক্ষ একেএম মোস্তফা কামাল, অধ্যক্ষ আব্দুল হাকিম, শাহজাহান মিস্টার, প্রভাষক খলিলুর রহমান, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, মুজাহিদুল ইসলাম বিজয়সহ অনেকেই বক্তব্য রাখেন।
মতবিনিময় সভায় শিক্ষকরা বলেন,” স্হানীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি আবার ৪র্থ বারের মতো দলীয় মনোনয়ন পাবেন। আমরা শিক্ষার মান উন্নয়নে আবারও আমরা তাকে নৌকা প্রতীকে জয়যুক্ত করবো।”


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































